দেখে নিন কিভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০১৫ পুনঃমূল্যায়ন করবেন।
গত কয়েকবারের তুলনায় এবার পাশের হার সবচেয়ে কম। সারাদেশে গড় পাশের হার ৬৯.৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন। যারা কৃতিত্বের সাথে পাশ করল সবাইকে শুভেচ্ছা। কিন্তু যারা এবার ভালো করতে পারেনি তাদের জন্যেই আজকের এই পোস্ট । আসুন জেনে নিই কিভাবে ফলাফল পুনঃমূল্যায়ন করবেন।
কিভাবে ফলাফল পুনঃমূল্যায়ন করবেন?:
ফলাফল পুনঃমূল্যায়ন করতে শিক্ষা বোর্ডে যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন এর জন্যে আবেদন করতে পারবেন। তার জন্যে যা যা লাগবেঃ
১-টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। ( শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন সম্ভব কিন্তু যাদের টেলিটক সিম নেই তাদের চিন্তার কিছু নেই, তারাও চাইলে অন্য কারো সিম ব্যাবহার করে অথবা ফলাফল পুনঃমূল্যায়ন এর আবেদন করে এ ধরণের কোন দোকান থেকেও আবেদন করতে পারবেন)
২- মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে ( প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১৫০ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে তাই এ ক্ষেত্রে খরচ পরবে ৩০০ টাকা )
আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন)
আবেদন করতে এসএমএস করবেন যেভাবেঃ

আসুন আবার জেনে নেওয়া যাক আবেদনের পদ্ধতি………
মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন-
RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড
উদাহরণঃ যশোর বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101
এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।
উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ
RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101,107
এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১৫০ টাকা করে চার্জ করা হবে এবং যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে তাই এ ক্ষেত্রে খরচ পরবে ৩০০ টাকা
ফিরতি এসএমএস এ কত টাকা কেতে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ
RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)
উদাহরনঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ
RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>01913XXXXXX
ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আবেদনের সময়সীমাঃ
এই প্রক্রিয়া সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরদিন থেকে এক সপ্তাহব্যাপী চলে। ২০১৫ সালের ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া ১০ থেকে ১৬ অগাস্ট পর্যন্ত চলবে।
ফলাফল পুনঃমূল্যায়ন এর ফলাফল কবে কিভাবে দেবে?:
সাধারণত ফলাফল পুনঃমূল্যায়ন এর ফলাফল মূল ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই প্রতি শিক্ষা বোর্ড এর নিজ নিজ ওয়েবসাইটে পিডিএফ আকরে প্রকাশ করে থাকে। এছাড়া আবেদনকারীর আবেদন করার সময় প্রদান করা ব্যাক্তিগত মোবাইল নম্বরেও কেন্দ্রীয় ভাবে ফলাফল এসএসএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। ২০১৫ সালের এইচএসসি ফলাফল পুনঃমূল্যায়ন এর ফলাফল প্রকাশ হওয়া মাত্র সকল শিক্ষা বোর্ড এর ফলাফল পুনঃমূল্যায়ন এর বিস্তারিত ফলাফল দেখার লিঙ্ক এখানে প্রকাশ করা হবে। তাই ফলাফল পুনঃমূল্যায়ন এর ফলাফল জানতে নিয়মিত এই পোস্টে চোখ রাখুন।
সর্বাঙ্গীণ মঙ্গল ও সফলতা কামনা করে আজ এখানেই শেষ করছি।
আর সকল পোস্ট এর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যোগ দিতে পারেন
সর্বাঙ্গীণ মঙ্গল ও সফলতা কামনা করে আজ এখানেই শেষ করছি।
আর সকল পোস্ট এর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যোগ দিতে পারেন